• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
এই নারী আমার স্ত্রী নন, জামায়াত নেতার সাবেক বউ: গোলাম মাওলা রনি মিরপুরে ২০ টি ককটেলসহ সাবেক নিষিদ্ধ কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বরিশালে কীর্তনখোলা নদীতে পড়ে যাওয়া ফুটবল তুলতে নেমে স্রোতে ভেসে গেল এক কিশোর নতুন কুঁড়ি সিজন-১ প্রতিযোগিতায় দেশ সেরা কাবাডি খেলোয়াড় মীর সাফি বজ্রপাতে নিহত ছয় কবর ঘিরে রহস্যময় আতঙ্ক, রাত জেগে পাহারায় স্বজনরা ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেফতার সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা, যুবদল নেতা রিমান্ডে রাজধানীর দুই স্থানে ককটেল বিস্ফোরণ, মোহাম্মদপুরে ট্রাকে আগুন ভারতীয় ভিসা আবেদনে নতুন নিয়ম, বাধ্যতামূলক অঙ্গীকারনামা পিরোজপুরে জেলায় দীর্ঘ ৩৫ বছর পর নতুন জামায়াতের আমির মাওলানা আব্দুর রব

বরিশালে কীর্তনখোলা নদীতে পড়ে যাওয়া ফুটবল তুলতে নেমে স্রোতে ভেসে গেল এক কিশোর

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশাল নগর-সংলগ্ন কীর্তনখোলা নদীতে পড়ে যাওয়া ফুটবল তুলতে নেমে স্রোতে ভেসে গেল এক কিশোর।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটেছে। নিখোঁজ মো. জুনায়েদ (১৩) নগরের ৫ নম্বর ওয়ার্ড পলাশপুরের ৭ নম্বর গলির বাসিন্দা মো. জাকিরের ছেলে।

প্রত্যক্ষদর্শী কিশোর মো. সাইফুল বলে, জুনায়েদের বড় ভাই জুবায়ের নদীর তীরে সাইকেল পরিষ্কার করছিলেন। এ সময় নদীর তীরে ফুটবল খেলছিল জুনায়েদ। একপর্যায়ে বলটি নদীতে পড়ে যায়। সেটি তুলতে গিয়ে পানিতে ডুবে যেতে থাকে জুনায়েদ। এ সময় তাকে বাঁচাতে পানিতে নেমে জুবায়ের হাত বাড়িয়ে দেন। জুনায়েদের হাতও ধরে ফেলেন, কিন্তু স্রোতের টানে ভেসে যায় সে।

এ ব্যাপারে কাউনিয়া থানার এসআই বশির উদ্দিন বলেন, ঘটনাস্থলে উপস্থিত জুনায়েদসহ তার ভাই জুবায়ের ও সাইফুল কেউ সাঁতার জানত না। যার কারণে স্রোতে ভেসে যাওয়া জুনায়েদকে তীরে তোলা যায়নি। জুনায়েদের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরিরা নদীতে তল্লাশি করছেন। ঘটনাস্থলে নৌ ও থানা-পুলিশ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...