• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম

একসঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগ ছাড়লেন বাবা-ছেলে

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

গোপালগঞ্জের কাশিয়ানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ থেকে বাবা ও ছেলে একসঙ্গে পদত্যাগ করেছেন।

সোমবার (৬ জুলাই) বিকেলে কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের বড় পারুলিয়া গ্রামে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গোলাম কিবরিয়া অনিক বলেন, ‘ব্যক্তিগত সমস্যার কারণে সজ্ঞানে ও স্বেচ্ছায় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করছি। ভবিষ্যতে ছাত্রলীগের কোনো কার্যক্রমের সঙ্গে আমি আর সম্পৃক্ত থাকব না।’

একই সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের পদ থেকেও পদত্যাগের ঘোষণা দেন অনিকের বাবা ওহিদুজ্জামান। তিনি কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

লিখিত বক্তব্যে ওহিদুজ্জামান বলেন, ‘আওয়ামী লীগের পদ থেকে পদত্যাগ করছি। ভবিষ্যতে আওয়ামী লীগের কোনো কার্যক্রমের সঙ্গে আমি আর সম্পৃক্ত থাকব না।’

সংবাদ সম্মেলনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তবে পদত্যাগের বিষয়ে ব্যক্তিগত কারণের বাইরে তারা আর কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...