• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
গৃহবধূর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি, ইমাম গ্রেফতার কিছু শিল্পমালিকের বিরুদ্ধে সহিংসতায় জড়িত থাকার প্রমাণ মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী পটুয়াখালীতে বিএনপি নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখবেন যেভাবে ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণার পর গুঠিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন এলিজা জামান আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ডভ্যানে আগুন স্ত্রীকে দায়ী করে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা এনসিপির নতুন ক্রীড়া সংগঠন ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’ আত্মপ্রকাশ আজ বরিশাল নগরীর জিয়া সড়কে মুক্তিযোদ্ধা আমিনুর রহমান খানের জমি জবর দখলের অভিযোগ

বরিশাল নগরীর জিয়া সড়কে মুক্তিযোদ্ধা আমিনুর রহমান খানের জমি জবর দখলের অভিযোগ

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশাল নগরীর জিয়া সড়কে বগুড়া আলেকান্দা মৌজায় এক বীর মুক্তিযোদ্ধার সম্পত্তি জবর দখল এবং হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নাজমুল হক মোল্লা ও তার সহযোগীদের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে ২০২৩’-এর ধারা অনুযায়ী এম.পি মামলা (নং- ২১২/২০২৬, কোতোয়ালি) দায়ের করা হয়েছে। এছাড়া আদালতের নির্দেশে গতকাল ১ নভেম্বর ২০২৬ তারিখে সরজমিনে তদন্ত করে তদন্ত কর্মকর্তা।

আদালতে মামলা সূত্রে জানা গেছে, বাদী বীর মুক্তিযোদ্ধা মো. আমিনুর রহমান খান (পিতা: মৃত মকবুল আহমেদ খান) এবং তার স্ত্রী দেলোয়ারা বেগম বিগত ২০১৪ সালে বরিশাল নগরীর জিয়া সড়ক ২২ নং ওয়ার্ডে বগুড়া আলেকান্দা মৌজার এস.এ ৩০৬ নং খতিয়ানের সৃজিত ৯০০৯ নং খতিয়ানের এস.এ ২৩৫/২৯০৬ নং দাগে ২২ শতাংশ জমি ক্রয় করেন এবং পরবর্তীতে বৈধভাবে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস ও ভোগদখল করে আসছেন। বাদী সরকারি চাকরির সুবাদে ঢাকায় অবস্থান করার সুযোগে ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে সরল বিশ্বাসে ১ ও ২নং বিবাদীকে মাসিক ৮,০০০ টাকা ভাড়ায় উক্ত ঘরে থাকার অনুমতি দেন। পরবর্তীতে গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাদী তার ভাড়া করা ঘরের সামনে গিয়ে ঘর ছেড়ে দেওয়ার কথা বললে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। বিবাদীদের মধ্যে পটুয়াখালীর বাউফল থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মো. নাজমুল হক মোল্লা ও তার স্ত্রী ক্ষমতার প্রভাব দেখিয়ে বাদী ও সাক্ষীদের প্রাণনাশের হুমকি দেন এবং মারধরের ভয় দেখান। পুলিশ কনস্টেবল নাজমুল হক মোল্লার বাবা মৃত ফয়জুল হক মোল্লা।

আসামী বাকি দুইজন হলেন তার স্ত্রী পুতুল বেগম ও তার ছেলে সালমান ইসলাম সানিসহ ৫/৬।

বিবাদীরা জোরপূর্বক জমি জবর দখল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখ বরিশাল সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. আবু আব্দুল্লাহ স্বাক্ষরিত এক নোটিশে উভয়পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ গত ১ নভেম্বর ২০২৬ তারিখে সরজমিন তদন্তের সময় উপস্থিত থাকার নির্দেশ প্রদান করা হয়। ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা পরিবারটি প্রশাসনের নিকট ন্যায়বিচার ও নিরাপত্তা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...