• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাবির জগন্নাথ হল থেকে থেকে ছাত্রলীগ নেতাকে আটকে পুলিশে দিল ছাত্রদল দলের নী‌তি বিচ্যুতির অভিযোগ তু‌লে এনসিপি নেতার পদত্যাগের ঘোষণা আপত্তিকর ভিডিও ভাইরাল: শিবচরে অব্যাহতি পাওয়া জামায়াত নেতার বসতঘর ভাঙচুর ১০০ টাকার প্রাইজবন্ডের ড্র, প্রথম পুরস্কার পেল যে নম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা ঢামেক চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানে পৃথক স্থান থেকে দুই নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগে দুই জনকে গ্রেপ্তার খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুনকে কুপিয়ে হত্যা পোশাক কারখানার উৎপাদন অব্যাহত রাখা ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা

ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

রাজধানীর ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারক মঞ্জুরুল বাছিদের ধানমন্ডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানানো হয়নি।

শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের আগে এ ঘটনা ঘটে। তখন বিচারক নামাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় তার বাসার সামনে ককটেল নিক্ষেপ করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, জুমার নামাজের ঠিক আগমুহূর্তে ধানমন্ডিতে দুর্বৃত্তরা একাধিক ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয় এবং বাকিগুলো অবিস্ফোরিত অবস্থায় থেকে যায়। এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, আটক চারজন থেকে অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে।

জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারপতির বাসায় চার থেকে পাঁচটি ককটেল নিক্ষেপ করা হয়। আমরা অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করি এবং পরবর্তীতে বোম ডিসপোজাল ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করে। এই ঘটনায় পালিয়ে যাওয়ার সময় জনগণের সহায়তায় আমরা চারজনকে আটক করেছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...