• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
বাগেরহাটে ডাকাতির মূলহোতাসহ গ্রেফতার ৪ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের শৌচাগারে গলায় ফাঁস দিয়ে হাজতির মৃত্যু সিলেটে মিছিলের প্রস্তুতিকালে আ. লীগের ১২ নেতাকর্মী আটক আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম ময়লা-আবর্জনায় ভরা খাল পরিস্কারের কাজে ইউএনও, উজিরপুরে খাল পরিস্কারে অনন্য দৃষ্টান্ত এই নারী আমার স্ত্রী নন, জামায়াত নেতার সাবেক বউ: গোলাম মাওলা রনি মিরপুরে ২০ টি ককটেলসহ সাবেক নিষিদ্ধ কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বরিশালে কীর্তনখোলা নদীতে পড়ে যাওয়া ফুটবল তুলতে নেমে স্রোতে ভেসে গেল এক কিশোর নতুন কুঁড়ি সিজন-১ প্রতিযোগিতায় দেশ সেরা কাবাডি খেলোয়াড় মীর সাফি বজ্রপাতে নিহত ছয় কবর ঘিরে রহস্যময় আতঙ্ক, রাত জেগে পাহারায় স্বজনরা

কুমিল্লায় ঘুমন্ত নারীকে ধর্ষণ, ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ৫ জুলাই, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

কুমিল্লা সদর দক্ষিণের বিজয়পুর বাজারে ভারসাম্যহীন ভাসমান এক ঘুমন্ত নারীকে ধর্ষণের অভিযোগে ল্যাংরা খোকন নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় পার্শ্ববর্তী বরুড়া উপজেলার ঝলম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজার এলাকার ওই ভারসাম্যহীন নারী সারাদিন বাজারে ঘোরাঘুরি করে আশপাশের দোকানগুলোর সামনে কিংবা ফুটপাতে রাতযাপন করত।

সম্প্রতি ভারসাম্যহীন ওই নারী বিজয়পুর বাজারস্থ একটি কনফেকশনারী দোকানের সামনে রাতযাপন করছিল। গভীর রাতে দুর্গাপুর গ্রামের ল্যাংরা খোকন ওরফে জুয়ারি খোকন ঘুমন্ত অবস্থায় তাকে ধর্ষণ করে।

পরে শনিবার সকাল থেকে ধর্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ এবং স্থানীয়দের তথ্যানুযায়ী অভিযুক্ত খোকনকে গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশের একাধিক টিম। পরে সন্ধ্যায় কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

স্থানীয়রা জানান, ল্যাংরা খোকন জুয়া, নারী কেলেঙ্কারি থেকে শুরু করে বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। এগুলো ছাড়াও তিনি দীর্ঘদিন ধরে এলাকায় জুয়ার বোর্ড চালাচ্ছে। একটি রাজনৈতিক মহলের ছত্রছায়ায় খোকন একের পর এক অপকর্ম চালিয়ে যাচ্ছে।

এদিকে শিকারপুর নামক স্থান থেকে ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে।

সহকারী পুলিশ সুপার (কুমিল্লা সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস জানান, ধর্ষণের খবরের পরপরই পুলিশের একাধিক টিম অভিযানে নামে। সন্ধ্যায় পার্শ্ববর্তী বরুড়া উপজেলার ঝলম থেকে খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...