• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

দুর্গাপূজায় সাত দিন বিআরটিএর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

দুর্গাপূজা উপলক্ষ্যে যানবাহন চলাচল ও যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে সাত দিন কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু রাখবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বিআরটিএর সদর কার্যালয়ে এ নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে।

বুধবার (১৪ অক্টোবর) বিআরটিএর প্রশাসন শাখা থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, বিআরটিএ ভবনের তৃতীয় তলায় স্থাপিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে পূজার সময় যানবাহন চলাচল ও যাত্রীসাধারণের যাতায়াত পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয় করা হবে। নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর ০২৫৫০৫৮১৮১ ও ০২৫৫০৫৮১৮২। মোবাইল নম্বর ০১৫৫০৭২২০৬৫, ০১৫৫০৭২২০৬৬, ০১৫৫০০৫১৬০৬ ও ০১৫৫০০৫৬৭৭।

বিআরটিএর পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য ফোকাল পারসন হিসেবে দায়িত্ব পালন করবেন। তার মোবাইল নম্বর ০১৭১১-০৩৭৯৮৭।

বিআরটিএর উপপরিচালক (প্রশাসন) মো. সামিউল মাসুদ নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক তদারকির দায়িত্বে থাকবেন। তার মোবাইল নম্বর ০১৭৩৪৮৫৯৩৯০।

অফিস আদেশে ১৯ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালনের জন্য বিআরটিএর কর্মকর্তা-কর্মচারীদের নিয়োজিত করার কথাও জানানো হয়েছে। প্রতিদিন ৪ জন করে কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...