• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম
চুরির অভিযোগ তুলে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধাকে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ বাগেরহাটে ডাকাতির মূলহোতাসহ গ্রেফতার ৪ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের শৌচাগারে গলায় ফাঁস দিয়ে হাজতির মৃত্যু সিলেটে মিছিলের প্রস্তুতিকালে আ. লীগের ১২ নেতাকর্মী আটক আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম ময়লা-আবর্জনায় ভরা খাল পরিস্কারের কাজে ইউএনও, উজিরপুরে খাল পরিস্কারে অনন্য দৃষ্টান্ত এই নারী আমার স্ত্রী নন, জামায়াত নেতার সাবেক বউ: গোলাম মাওলা রনি মিরপুরে ২০ টি ককটেলসহ সাবেক নিষিদ্ধ কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বরিশালে কীর্তনখোলা নদীতে পড়ে যাওয়া ফুটবল তুলতে নেমে স্রোতে ভেসে গেল এক কিশোর নতুন কুঁড়ি সিজন-১ প্রতিযোগিতায় দেশ সেরা কাবাডি খেলোয়াড় মীর সাফি

ছাদ থেকে লাফিয়ে এক পরীক্ষার্থীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ময়মনসিংহে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার চার ঘণ্টা আগে নাসা টাওয়ার নামে একটি বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে তিশা সরকার (১৮) নামে এক পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৬টার দিকে নগরীর কাচিঝুলি মসজিদ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত তিশা সরকার নগরীর আলমগীর মনসুর মেমোরিয়াল মিন্টু কলেজ থেকে এ বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা মধ্যবাজার এলাকার উত্তম সরকার ও মনি সরকারের মেয়ে।

গত দুই বছর যাবত তিশা সরকার কাচিঝুলী মসজিদ রোডে ‘নাসা টাওয়ার’ ছাত্রী মেসে থেকে পড়াশোনা করছিলেন।

খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার কথা তিশার; কিন্তু সকাল ৬টার দিকে তিশা মেসের ৬ তলা ভবনের ছাদে উঠে নিচে লাফিয়ে পড়ে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...