• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপূজা আসছে উৎসবে সম্প্রীতির বন্ধন বজায় রাখতে হবে: বরিশালের ডিআইজি ছেলের কাছে আশ্রয় চেয়ে ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেছেন মা, ‘সঙ্গে দিলে সুইসাইড করব’ বললেন ছেলে ঝিনাইদহে প্রতিমা ভাঙচুরের অভিযোগ কুষ্টিয়ায় গভীর রাতে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর বরিশালে মাদকের আসরে আটক এএসআই দেলোয়ার সাময়িক বরখাস্ত ভোলায় রাস্তা পারাপারের সময় সিএনজির ধাক্কায় মসজিদের ইমাম নিহত সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার ধানক্ষেত থেকে তাজমিনের লাশ উদ্ধারের ঘটনায় আটক ২ পিরোজপুরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার বোরহানউদ্দিনে প্রবাসীর স্ত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ

কুষ্টিয়ায় গভীর রাতে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

কুষ্টিয়ার কুমারখালীতে একটি মন্দিরে ঢুকে অন্তত তিনটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) গভীর রাতে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খয়েরচড়া মাঠপাড়া এলাকার খয়েরচড়া সার্বজনীন মাতৃমন্দিরে এ ঘটনা ঘটে।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে মন্দিরে গিয়ে প্রতিমা ভাঙচুরের বিষয়টি দেখতে পান তারা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার বিষয়ে খোঁজখবর নেয়।

এদিকে ঘটনার খবর পেয়ে সংসদ সদস্য আফজাল হোসেন মন্দিরটি পরিদর্শন করেন। এ সময় তিনি ঘটনাস্থল ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

সংসদ সদস্য আফজাল হোসেন বলেন, এই এলাকা আমার। আমি কুমারখালীতে এ ধরনের ঘটনা আর দেখতে চাই না। ইতিপূর্বে এ এলাকায় এ ধরনের ঘটনা ঘটেনি। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে। এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়সহ সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অবিলম্বে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...