• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ইউএনও’র সহায়তায় বিদ্যালয়ে ফিরলো বাবাকে চা-রুটি খাওয়ানো শিশু তুবা র‍্যাগিংয়ের অপরাধে বরিশাল বিশ্ববিদ্যালয়ের চার বিভাগের ৪৮ শিক্ষার্থীকে শাস্তি যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে নিখোঁজের ৬ দিন পর কক্সবাজার থেকে ২ কিশোরী উদ্ধার উজিরপুরে পুকুরে ডুবে শিশুর মুত্যু পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিক গ্রেপ্তার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গৌরনদীতে স্কুলশিক্ষার্থীকে মারধরের পর কানধরে ওঠবস, যুবদল নেতার কারাদন্ড সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল আর্থিক গোয়েন্দা ইউনিট বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, গ্রাহককে ফোন করে বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ

ফুটপাতের সবজি বিক্রেতা কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

চট্টগ্রামের খুলশীতে হৃদয় নামে ১৬ বছর বয়সী এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে নগরীর পাহাড়তলী ওয়্যারলেস কলোনির চার নম্বর গলিতে এ ঘটনা ঘটে।

এই ঘটনায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিহত হৃদয় দৃষ্টি প্রতিবন্ধী বাবার সঙ্গে সড়কের পাশের ফুটপাতে সবজি বিক্রি করত। ওই এলাকাতেই পরিবারের সঙ্গে তার বসবাস।

খুলশী থানার ওসি আবদুর রহিম বলে, রাতে বাসায় ভাত খাওয়ার সময় পরিচিত এক যুবক হৃদয়কে ডেকে নিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তার ছুরিকাহত হওয়ার খবর পান।

হৃদয়কে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, বলেন ওসি।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে সবজির দোকান থেকে চাঁদাবাজি এবং সিনিয়র-জুনিয়র বিরোধের বিষয়টি সামনে এসেছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা ও এক পুলিশ কর্মকর্তার ভাষ্য, স্বেচ্ছাসেবক দলের স্থানীয় এক নেতা ওয়্যারলেস কলোনি ও আশপাশের এলাকায় সড়কের পাশে এবং ফুটপাতে বেশ কিছু অবৈধ দোকান বসিয়েছেন। তার লোকজন দোকানিদের কাছ থেকে ভাড়ার নামে টাকা আদায় করেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, হৃদয় ও তার বাবার সবজির দোকান থেকেও টাকা আদায় করা হতো। এ নিয়ে কয়েকদিন আগে হৃদয়ের সঙ্গে টাকা আদায়কারীদের ঝগড়া হয়।

তাদের ভাষ্য, মঙ্গলবার রাতে ওই বিরোধ মীমাংসার কথা বলে হৃদয়কে স্থানীয় ওই নেতার কার্যালয়ে ডেকে নেওয়া হয়। সেখান থেকে বের হয়ে বাসায় ফেরার পথে তাকে ছুরিকাঘাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...