• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
র‍্যাগিংয়ের অপরাধে বরিশাল বিশ্ববিদ্যালয়ের চার বিভাগের ৪৮ শিক্ষার্থীকে শাস্তি যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে নিখোঁজের ৬ দিন পর কক্সবাজার থেকে ২ কিশোরী উদ্ধার উজিরপুরে পুকুরে ডুবে শিশুর মুত্যু পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিক গ্রেপ্তার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গৌরনদীতে স্কুলশিক্ষার্থীকে মারধরের পর কানধরে ওঠবস, যুবদল নেতার কারাদন্ড সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল আর্থিক গোয়েন্দা ইউনিট বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, গ্রাহককে ফোন করে বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ উল্টো পথে এসে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুইজনের ৭ দিনের কারাদণ্ড

নেছারাবাদে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

পিরোজপুরের নেছারাবাদে ৭ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম (৩৫) নামে এক কথিত সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কুনিহারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাইফুল ইসলাম স্বরূপকাঠী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল গাফফার মাহাজনের ছেলে। তিনি দৈনিক ‘আজকের বার্তা’সহ একাধিক পত্রিকার পরিচয় দিয়ে আসছিলেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুজ্জামান হারুন ও এএসআই নাজমুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল কুনিহারী এলাকায় অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, তিনি পার্শ্ববর্তী বানারীপাড়া উপজেলা থেকে ইয়াবা নিয়ে নেছারাবাদে আসছিলেন।

পুলিশ আরও জানায়, সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এমন তথ্যের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে সাইফুল ইসলামের সাংবাদিক পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন দৈনিক ‘আজকের বার্তা’র পিরোজপুর জেলার স্টাফ রিপোর্টার ও স্বরূপকাঠী প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা। তিনি বলেন, নেছারাবাদ উপজেলায় সাইফুল ইসলাম নামে দৈনিক ‘আজকের বার্তা’র কোনো সাংবাদিক নেই। তিনি স্বরূপকাঠী প্রেসক্লাবেরও সদস্য নন। তিনি যে পত্রিকার পরিচয় পত্রটি দেখিয়েছেন সেটি সম্পূর্ণ ভুয়া।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, সাইফুল ইসলাম নামে একজনকে ৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তিনি বিভিন্ন জায়গায় সাংবাদিকতার পরিচয় দিয়ে ইয়াবা ব্যবসা করে আসছিলেন বলে তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...