• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

৪ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মা ও ছেলে গ্রেপ্তার

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

চট্টগ্রাম নগরীতে ৪ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) নগরীর কোতোয়ালী থানার নতুন রেলওয়ে স্টেশনের সামনে ৭ নম্বর বাসস্ট্যান্ড সংলগ্ন ফুট ওভার ব্রীজের নীচ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন ছলিমা খাতুন (৪৫) ও মো. ইউনুছ প্রকাশ সোনা মিয়া(২৩)

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ চেকপোষ্ট বসিয়ে তাদের দুজনকে আটক করে। তারা মা ছেলে দীর্ঘদিন ধরে পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে ওই এলাকায় পরিচিত।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির কালবেলাকে জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের আদালতে পাঠনো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...