• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
এই নারী আমার স্ত্রী নন, জামায়াত নেতার সাবেক বউ: গোলাম মাওলা রনি মিরপুরে ২০ টি ককটেলসহ সাবেক নিষিদ্ধ কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বরিশালে কীর্তনখোলা নদীতে পড়ে যাওয়া ফুটবল তুলতে নেমে স্রোতে ভেসে গেল এক কিশোর নতুন কুঁড়ি সিজন-১ প্রতিযোগিতায় দেশ সেরা কাবাডি খেলোয়াড় মীর সাফি বজ্রপাতে নিহত ছয় কবর ঘিরে রহস্যময় আতঙ্ক, রাত জেগে পাহারায় স্বজনরা ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেফতার সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা, যুবদল নেতা রিমান্ডে রাজধানীর দুই স্থানে ককটেল বিস্ফোরণ, মোহাম্মদপুরে ট্রাকে আগুন ভারতীয় ভিসা আবেদনে নতুন নিয়ম, বাধ্যতামূলক অঙ্গীকারনামা পিরোজপুরে জেলায় দীর্ঘ ৩৫ বছর পর নতুন জামায়াতের আমির মাওলানা আব্দুর রব

ঝালকাঠির কাঁঠালিয়া প্রেস ক্লাবের তিন সদস্যকে বহিষ্কার

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ঝালকাঠির কাঁঠালিয়া প্রেস ক্লাবের তিন সদস্যকে বহিষ্কার করা হয়েছে।

প্রেস ক্লাবের শৃঙ্খলা ভঙ্গ, বিশৃঙ্খলা সৃষ্টি, ক্লাবের মর্যাদা ক্ষুণ্ন করে অসৎ উদ্দেশ্যে নিয়মবহির্ভূতভাবে একই নামে পৃথক কমিটি গঠন, দীর্ঘদিন মাসিক চাঁদা পরিশোধ না করা এবং ক্লাবের সভায় অনুপস্থিত থাকার অপরাধে তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা ক্লাবের উন্নয়নমূলক কাজে  দীর্ঘদিন যাবত বাধার সৃষ্টি, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে ক্লাব ও সাংবাদিকতার পেশার বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ মনোভাব প্রচারসহ নানাবিধ ষড়যন্ত্র করে আসছেন। সর্বশেষ গত ১২ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ বহিষ্কৃত তিন সদস্যের নেতৃত্বে কাঁঠালিয়া প্রেস ক্লাব নামে পৃথক একটি সংগঠন গঠন করেন।

বহিষ্কৃতরা হলেন- দৈনিক ইত্তেফাকের কাঁঠালিয়া উপজেলা সংবাদদাতা মো. আব্দুল হালিম, দৈনিক সমকালের কাঁঠালিয়া প্রতিনিধি মো. ফারুক হোসেন এবং দৈনিক ইনকিলাবের কাঁঠালিয়া উপজেলা সংবাদদাতা মো. সাকিবুজ্জামান সবুর।

মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর সকাল ৯টায় কাঁঠালিয়া প্রেস ক্লাবের এক জরুরি সভায় তাদের বহিষ্কারে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

কাঁঠালিয়া প্রেস ক্লাবের সভাপতি মাসউদুল আলম ও সাধারণ সম্পাদক শহিদুল আলম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ক্লাবের শৃঙ্খলা, সাংগঠনিক নিয়ম ও মর্যাদা রক্ষার স্বার্থে জরুরি সভায় আলোচনা শেষে ওই তিন সদস্যের বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...