• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি কবে থেকে, কত দিন ঢাবিতে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মডেল মসজিদের ছাদ থেকে নিচে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণ শ্রীনগরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার বাঁধনের খোঁজ-খবর নিতে তার বাসায় যান পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেলুনে ঢুকে এলোপাতাড়ি গুলি, পরে যুবককে কুপিয়ে হত্যা প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ আইনশৃঙ্খলা কমিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সবাইকে নিয়ে চলতে হবে’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন বিএম কলেজের দুই শিক্ষার্থী

বরিশালে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় মুসুল্লি নিহত

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

মসজিদে জামাতের সাথে ফজরের নামাজ আদায়ের পর বাড়ি ফেরার পথে বেপরোয়াগতির ইজিবাইকের ধাক্কায় মো. ফারুক সরদার (৫৫) নামের এক মুসুল্লি নিহত হয়েছেন।

এ ঘটনায় রুস্তম আলী মীর (৬৫) নামের আরো এক মুসুল্লি গুরুত্বর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোর ছয়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায়।

নিহত ফারুক দক্ষিণ বিজয়পুর গ্রামের আব্দুল হামিদ সরদারের ছেলে।

মৃতের স্বজনরা জানিয়েছেন, দক্ষিণ বিজয়পুরস্থ মসজিদে ফজরের নামাজ শেষে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলেন মুসুল্লি ফারুক সরদার ও রুস্তম মীর। পথিমধ্যে বেপরোয়াগতির অজ্ঞাত একটি ইজিবাইক তাদের ধাক্কা দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। এতে তারা দুইজনই গুরুত্বর আহত হন।

আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে এবং পরবর্তীতে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা ফারুক সরদারকে মৃত বলে ঘোষণা করেন।

গৌরনদী হাইওয়ে থানার এসআই শরিফুল ইসলাম জানিয়েছেন, ঘাতক ইজিবাইকটি সনাক্তকরণের চেষ্টার পাশাপাশি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...