• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
গুলশানে আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, ১৮ সেপ্টেম্বর মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা জ্বালানি সংকট সমাধানে বিরোধী দলের প্রস্তাব নেয়নি সরকার: জামায়াত আমির অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ২৭ ড্রেজার ধ্বংস ৫ লাখ টাকা জরিমানা ঝালকাঠিতে পৃথক অভিযানে যুবদল নেতার ছেলেসহ ৩ জন আটক গাছের গোড়ায় মুখ বাঁধা তিন বস্তা, খুলে মিলল ছয় টুকরা মরদেহ দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার প্রতিজ্ঞা ১৩ সিটি করপোরেশনে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার

গৌরনদীতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর নামক এলাকায় যাত্রীবাহি পরিবহনের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।

শুক্রবার  (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে এ মর্মান্তিক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত ও একজন আরোহী গুরুত্বর আহত হয়েছেন।

নিহত দুই সন্তানের জনক আরাফাত রহমান বাবু (৩২) আশোকাঠী গ্রামের বাসিন্দা বর্তমানে মাহিলাড়া এলাকায় বসবাসরত অবসরপ্রাপ্ত শিক্ষক মো. হানিফ আকনের পালিত পুত্র। গুরুত্বর আহত আসাদুল ইসলাম (৩১) আশোকাঠী গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা থেকে কুয়াকাটাগামী যাত্রীবাহি তাজবী পরিবহন দূর্ঘটনাস্থলের স্পীড ব্রেকার অতিক্রমকালে বিপরিতদিক থেকে আসা বেপরোয়াগতির মোটরসাইকেল স্ব-জোরে পরিবহনের সাথে ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেলের চালক ও আরোহী দুইজনেই ছিটকে পরে গুরুত্বর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে পাশ্ববর্তী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা আরাফাত রহমান বাবুকে মৃতবলে ঘোষণা করেন। পাশাপাশি গুরুত্বর অবস্থায় অপর আহত আসাদুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন হোসেন জানিয়েছেন, দূর্ঘটনাকবলিত যান দুটি আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...