• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮ ‘ঘুষ.সাইট’-এ অভিযোগের পর শিক্ষা কর্মকর্তা বদলি গাইড বই না কেনায় ৬ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন মাদ্রাসা সুপার দুই ছেলের মারামারি দেখে হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু বরিশালে ফের পলিথিনে মোড়ানো মানব ভ্রূণ উদ্ধার বরিশালে পরকীয়া নিয়ে বিরোধ : ভ্যান চালককে কুপিয়ে হত্যা সুইমিং পুলের পানিতে পরীমনির নতুন লুক নজর কাড়ল ভক্তদের প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশের এএসআই গ্রেপ্তার সম্পত্তি হস্তান্তরের নতুন বিধান বাতিলের দাবি, শুক্রবার ইসলামী আন্দোলনের বিক্ষোভ রুমিন আপার মধ্যে হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

বরিশালে পরকীয়া নিয়ে বিরোধ : ভ্যান চালককে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগিরা কুপিয়ে হত্যার পর লাশ পুকুরের পানিতে ফেলা হয়।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের কালেরকাঠী গ্রামে।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুরের পানি থেকে সুমনকে উদ্ধার করে। পরবর্তীতে তাকে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ডা. সত্যজিৎ দত্ত তাকে (সুমন) মৃত বলে ঘোষণা করেন।

নিহত সুমন সিকদার কালেরকাঠী গ্রামের মৃত আদম আলী সিকদারের ছেলে। পেশায় তিনি ভ্যান চালক ছিলেন।

বৃহস্পতিবার দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে অভিযুক্ত স্থানীয় রফিক হাওলাদারের ছেলে ও যুবদলের সক্রিয় কর্মী রিগ্যান হাওলাদার, তার সহযোগি মনা তালুকদারসহ অন্যান্যরা আত্মগোপন করেছেন। এরমধ্যে মনা তালুকদার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য।

নিহত সুমনের মা মনোয়ারা বেগম জানিয়েছেন, স্থানীয় যুবদল নেতা রিগ্যানের সাথে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির সামনে বসে তার ছেলে সুমনের হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে রিগ্যান ও তার সহযোগি মনা তালুকদারসহ ৮/১০ জন ধারালো অস্ত্র দিয়ে সুমনকে এলোপাথারি কুপিয়ে মারাত্মক জখম করে। পরবর্তীতে সুমনের মৃত্যু নিশ্চিত ভেবে হত্যাকারীরা তাকে (সুমন) ঘটনাস্থলের পার্শ্ববর্তী পুকুরে ফেলে চলে যায়।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুমনকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত সুমনের ছেলে তানভীর সিকদার জানায়, কিছুদিন পূর্বে মনা তালুকদার পরকীয়ার সম্পর্ক তার ছোট মা মনি বেগমের ভাগিয়ে নিয়ে যায়। এ নিয়ে তার বাবার (সুমন) সাথে মনার পূর্বশত্রুতা ছিল। সেই সূত্রধরে মনার পক্ষালম্বন করে রিগ্যান ও তার সহযোগিরা এ হামলা চালায়।

বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

ওসি আরও জানিয়েছেন, ঘটনার পর পরই হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছেন। পাশাপাশি এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...