• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ জাতীয় সংসদে সংশোধিত আকারে পাস হয়েছে। নতুন আইনের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ জোরদার এবং কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য একটি নতুন কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে বিলটি সংশোধিত আকারে পাসের জন্য উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ। পরে আলোচনা শেষে বিরোধী দলের আপত্তির মধ্যেই বিলটি পাস হয়।

বিলটির বিভিন্ন ধারার বিষয়ে আপত্তি জানিয়ে তা অনুমোদন না করার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বিলের কয়েকটি বিধান নিয়ে বিরোধী দলের অবস্থান তুলে ধরেন। তবে বিরোধী দলের আপত্তি ও বক্তব্যের মধ্যেই শেষ পর্যন্ত বিলটি সংসদে অনুমোদন পায়।

সংশ্লিষ্টদের মতে, নতুন আইন কার্যকর হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বাহিনীর কার্যক্রমে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য একটি কার্যকর আইনি কাঠামো গড়ে উঠবে।

নতুন এই আইনের আওতায় বিশেষ পরিস্থিতিতে দ্রুত ও সমন্বিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা বাড়ানোর লক্ষ্য রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...