• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
দুই দিন পর ছেলের বিয়ে, বাজার করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মায়ের বাবার জানাজায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ছেলের মর্মান্তিক মৃত্যু লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস–বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না: রুমিন ফারহানা সন্তান জন্মের কয়েক দিন পরই ট্যাংক দুর্ঘটনায় প্রাণ গেল সৈনিক পিয়াসের হাসিনা দিল্লি গেছে, তারা কোথায় যাবে : নাহিদ ইসলাম বিজিবির অভিযানে ১৪ লাখ ইয়াবাসহ আটক ২ ঝাল মুড়ি বিক্রির জায়গা দখল নিয়ে সংঘর্ষ, আহত ২০ বিয়ের দাবিতে মুকসুদপুরে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ

উজিরপুরে বিএনপি নেতা কামাল মুন্সি ও আবু বক্করের পদ স্থগিত

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

দলীয় শৃঙ্খলাভঙ্গ, দলীয় কার্যালয়ে সাংগঠনিক শিষ্টাচার পরিপন্থী আচরণ, সিনিয়র নেতাদের সম্পর্কে অশালীন মন্তব্য এবং দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন বিএনপির দুই নেতার পদ স্থগিত করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর ) উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি এস. সরফুদ্দিন আহমেদ সান্টু ও সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পদ স্থগিত হওয়া নেতারা হলেন—মোঃ কামাল মুন্সি, সহ-সাধারণ সম্পাদক, গুঠিয়া ইউনিয়ন বিএনপি এবং মোঃ আবু বক্কর সিদ্দিক, সদস্য, গুঠিয়া ইউনিয়ন বিএনপি ও সভাপতি, ৯ নম্বর ওয়ার্ড বিএনপি।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযুক্ত দুই নেতা দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক বিধিবিধান উপেক্ষা করে দলীয় কার্যালয়ে বসে সভাপতি ও সাধারণ সম্পাদকের চেয়ার দখল করে বসেন। একই সঙ্গে দলের সিনিয়র নেতাদের নিয়ে অশালীন ও আপত্তিকর মন্তব্য, নেতাদের বিরুদ্ধে বিভ্রান্তিকর আচরণ এবং বিভিন্ন দলবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগও আনা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ ধরনের কর্মকাণ্ডের ফলে দলের নেতাকর্মী ও সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং এতে দলের সাংগঠনিক শৃঙ্খলা ও ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। এসব কর্মকাণ্ডকে দলীয় শৃঙ্খলার গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচনা করে তাদের সাংগঠনিক পদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উজিরপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা, সাংগঠনিক ঐক্য ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে দলীয় সিদ্ধান্ত ও সাংগঠনিক বিধিবিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে। শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তবে পদ স্থগিতের বিষয়ে অভিযুক্ত দুই নেতার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...