• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, অভিযানে তার ও চার্জার জব্দ নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভেঙে কেটে দেওয়া হলো রগ চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আটক আল্ট্রাসনোগ্রামে যমজ সন্তান, অস্ত্রোপচারের পর এক সন্তান উধাও মোটরসাইকেলসহ সকল চালকদের জন্য নতুন নির্দেশনা মাদারীপু‌রে খাল থেকে ব্যবসায়ী যুবকের লাশ উদ্ধার মসজিদ কমিটি নিয়ে বিরোধ, হামলায় বিএনপি নেতার মৃত্যু বিয়ের ৮ বছর পর অবিবাহিত সেজে সেনাবাহিনীতে চাকরি নেন তরুণী আমাকেও নিয়ে যাও, আমি কেমনে থাকব!’ স্বামীকে হারিয়ে স্ত্রীর আহাজারি দেয়ালে ‘ফিরছি আবার ডিসেম্বর’, ছাত্রীদের দাবি ‘ইয়ার্কি’

ভারতে পাচারের সময় প্রায় সাড়ে ১৫ কেজি স্বর্ণসহ এক নারী আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় প্রায় সাড়ে ১৫ কেজি স্বর্ণের চালানসহ এক নারীকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

রোববার (৩০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসএফ।

বিএসএফ জানায়, দর্শনা সীমান্তের কাছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বানিপুর সীমান্ত চৌকি এলাকায় বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের সময় ওই নারীকে আটক করা হয়। রোববার ভোররাতে বিএসএফের ৩২ নম্বর ব্যাটালিয়নের সদস্যরা নিয়মিত টহলের সময় তাঁকে আটক করেন।

পরে ওই নারীর দেহ তল্লাশি করে ১৫ কেজি ৬০৭ গ্রাম সোনার বিস্কুট উদ্ধার করা হয়। বিএসএফের হিসাবে, ভারতে এসব সোনার আনুমানিক বাজারমূল্য ২৪ কোটি ৯৫ লাখ ৫৬ হাজার রুপি। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ৩২ কোটি টাকা।

আটকের পর বিএসএফ কর্মকর্তারা ওই নারীকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাঁকে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত, সোনা কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় তা পাচারের পরিকল্পনা ছিল—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিপুল পরিমাণ সোনা আটকের পর সীমান্ত এলাকায় চোরাচালান ঠেকাতে নজরদারি আরও জোরদার করেছে বিএসএফ। উদ্ধার হওয়া সোনার চালানের সঙ্গে বড় কোনো চোরাচালানচক্র জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...