• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম
পরকীয়ার অপবাদে নারী-পুরুষকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে বিদ্যুতায়িত হয়ে দগ্ধ মানসিক ভারসাম্যহীন সবুজের মৃত্যু ঢাকা ওয়াসার নতুন এমডি নিয়োগ, এক সচিবকে প্রত্যাহার স্বামীর কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবির মামলায় স্ত্রী কারাগারে নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা প্রায় ১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি নিখোঁজের চার দিন পর মাটি খুঁড়ে কলেজছাত্রের লাশ উদ্ধার রংপুরে ৪ হত্যা, ‘সিসিটিভি ক্যামেরার ভয়েই বিদ্যুৎবিচ্ছিন্ন করেন সিদ্ধার্থ’

বরিশালে বিদ্যুতায়িত হয়ে দগ্ধ মানসিক ভারসাম্যহীন সবুজের মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশালের বাবুগঞ্জে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটিতে উঠে বিদ্যুতায়িত হয়ে দগ্ধ এক মানসিক ভারসাম্যহীন যুবক সবুজ হাওলাদার (২৮) মারা গেছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সবুজ বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর গ্রামের বাঁশতলা হাওলাদার বাড়ির বাসিন্দা। গত ২০ আগস্ট মানসিক ভারসাম্যহীন অবস্থায় তিনি বিদ্যুৎ সঞ্চালন লাইনের একটি খুঁটিতে উঠে পড়েন। সেখানে বিদ্যুতায়িত হয়ে তার শরীরের প্রায় ৫০ শতাংশ দগ্ধ হয়। একই ঘটনায় তাঁর একটি হাতও ভেঙে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, সবুজের পরিবারের আর্থিক অবস্থা ছিল দুর্বল। তার আপন বলতে ছিলেন শুধু মা। চিকিৎসার খরচ চালানো পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছিল। দুর্ঘটনার পর স্থানীয় কয়েকজন যুবক তার চিকিৎসার জন্য সহযোগিতা সংগ্রহেরও চেষ্টা করেন।

সবুজের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...