• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম
পরকীয়ার অপবাদে নারী-পুরুষকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে বিদ্যুতায়িত হয়ে দগ্ধ মানসিক ভারসাম্যহীন সবুজের মৃত্যু ঢাকা ওয়াসার নতুন এমডি নিয়োগ, এক সচিবকে প্রত্যাহার স্বামীর কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবির মামলায় স্ত্রী কারাগারে নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা প্রায় ১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি নিখোঁজের চার দিন পর মাটি খুঁড়ে কলেজছাত্রের লাশ উদ্ধার রংপুরে ৪ হত্যা, ‘সিসিটিভি ক্যামেরার ভয়েই বিদ্যুৎবিচ্ছিন্ন করেন সিদ্ধার্থ’

প্রায় ১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাস চলাচল শুরু হয়।

এর আগে সকালে শ্রমিক মারধরের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং বরিশাল-ঢাকা মহাসড়কসহ বিভিন্ন মহাসড়কে মাহিন্দ্রাসহ থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবিতে ফের বাস ধর্মঘট শুরু করেন শ্রমিকেরা। পরে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাস চলাচল বন্ধ করে মহাসড়ক অবরোধ করেন তাঁরা।

এতে বরিশাল থেকে ঢাকা ও দেশের বিভিন্ন রুটের দূরপাল্লার বাসের পাশাপাশি অভ্যন্তরীণ সব রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়। হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় টার্মিনাল ও আশপাশের এলাকায় আটকা পড়েন যাত্রীরা। অনেকে গন্তব্যে যেতে বিকল্প যানবাহনের খোঁজ করেন।

বাস চলাচল বন্ধ রেখে মহাসড়ক অবরোধ করায় ঢাকা-বরিশাল মহাসড়কের নথুল্লাবাদ এলাকায় যান চলাচলও ব্যাহত হয়। মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ।

শ্রমিকরা জানান, মহাসড়কে মাহিন্দ্রাসহ থ্রি-হুইলার চলাচল বন্ধ না হওয়ায় তাঁরা দীর্ঘদিন ধরে ক্ষোভ প্রকাশ করে আসছেন। এসব দাবিতে এর আগেও বরিশালে বাস চলাচল বন্ধ করা হয়েছিল। পরে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা ও সমস্যা সমাধানের পর শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করে নেন। এরপর ধীরে ধীরে বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন, আলোচনা ও সমস্যা সমাধানের পর শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করে নেন। পরিস্থিতি এখন স্বাভাবিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...