• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
পরকীয়ার অপবাদে নারী-পুরুষকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে বিদ্যুতায়িত হয়ে দগ্ধ মানসিক ভারসাম্যহীন সবুজের মৃত্যু ঢাকা ওয়াসার নতুন এমডি নিয়োগ, এক সচিবকে প্রত্যাহার স্বামীর কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবির মামলায় স্ত্রী কারাগারে নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা প্রায় ১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি নিখোঁজের চার দিন পর মাটি খুঁড়ে কলেজছাত্রের লাশ উদ্ধার রংপুরে ৪ হত্যা, ‘সিসিটিভি ক্যামেরার ভয়েই বিদ্যুৎবিচ্ছিন্ন করেন সিদ্ধার্থ’

উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা করেছেন বরিশালের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকার।

সোমবার (২৪ আগস্ট) দুপুর বারেটায় গৌরনদী উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ভার্চুয়ালে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন এমপি।

অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকার।

গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, উপেজলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপন, পৌর জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান প্রমুখ।

সভার শুরুতেই প্রশাসনের কর্মকর্তা এবং উপস্থিত সকলকে ভার্চুয়ালে শুভেচ্ছা জানিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন এমপি।

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দরা ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...