• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
মাত্র তিন হাজার টাকায় ভাড়াটে খুনি দিয়ে বড় ভাইকে হত্যা: পুলিশ রংপুরে ৪ হত্যাকাণ্ডে অভিযুক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দেন বাবা যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তৃতীয় জানাজা শেষে সাংবাদিক মিরাজের দাফন সম্পন্ন : শোকে স্তব্দ মিডিয়াপাড়া বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, কারণ জানালেন চিকিৎসক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ও ক্লাশ শুরুর তারিখ জানা গেল জাতীয় পার্টির কো-চেয়ারম্যান হলেন সুনীল শুভ রায় পোষা বিড়ালের মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসককে মারধর, গ্রেফতার ১ নেশাগ্রস্থ নাতিকে টাকা ধার না দিতে মাইকিং করে সতর্ক করলেন দাদা

বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে সংবর্ধনা চরমোনাই পীরের

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

কোরআন ধারণ করে যারা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সম্মান উজ্জ্বল করছে, তাদের সরকারি ব্যবস্থাপনায় সম্মাননা ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

​শনিবার (২২ আগস্ট) দুপুরে বরিশাল চরমোনাই জামেয়া রশিদিয়া আহসানাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে সৌদি আরবের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ২০২৬-এ ১৩৩ দেশের মধ্যে ১৫ পারা বিভাগে প্রথম স্থান অর্জনকারী হাফেজ মোঃ নুরুদ্দিন জাকারিয়াকে সংবর্ধনা দেওয়া হয়। পীর সাহেব চরমোনাইয়ের বিশেষ আমন্ত্রণে হাফেজ নুরুদ্দিন, তাঁর পিতা মাওলানা নুরুল আমিন এবং আর রায়হান মাদরাসার প্রিন্সিপ্যাল মুফতী কাইয়ুম মোল্লা অনুষ্ঠানে উপস্থিত হন।

​অনুষ্ঠানে পীর সাহেব চরমোনাই জানান, উক্ত প্রতিযোগিতায় ৩০ পারা বিভাগে তৃতীয় স্থান অর্জনকারী হাফেজ মাহমুদুল হাসান আশরাফীকেও দ্রুত চরমোনাইতে সংবর্ধিত করা হবে এবং বিজয়ী নারী হাফেজদের কাছে সংবর্ধনাপত্র পাঠানো হবে।

​সংবর্ধনা সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, প্রিন্সিপাল মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সহকারী মহাসচিব মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের এবং কেন্দ্রীয় মিডিয়া সেল সমন্বায়ক হাসিব আর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...