• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই মোহনগঞ্জে বারবার ধর্ম বদল করা যুবকের বিরুদ্ধে প্রতারণার মামলা ছেলেধরা সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা বরগুনায় নারীকে লাঠি দিয়ে মারধরের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ আদালতের রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব : মির্জা ফখরুল বিআরটিসির মহিলা বাস সার্ভিসে যুক্ত হচ্ছে ফ্রি স্যাটেলাইট ইন্টারনেট বরিশালে ঠিকাদারি কাজ নিয়ে বিরোধে গণপূর্ত নির্বাহী প্রকৌশলীকে লাঞ্ছিত ‘কিস্তির চাপে’ বিষপানে ছেলের মৃত্যু, সেই শোকে মারা গেলেন বাবাও বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী

ছেলেধরা সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

খুলনায় ছেলেধরা সন্দেহে রাজু বিশ্বাস (২৫) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার বিকেলে নগরীর রায়ের মহল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাজুর বাড়ি খুলনার ফুলতলা এলাকায়। তিনি একটি কাপড়ের দোকানে কাজ করতেন।

খুলনা মহানগর পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার মো. হুমায়ুন কবির জানান, রাজু বিশ্বাসসহ তিনজন বিকেলে মোটরসাইকেলে করে রায়ের মহল এলাকায় যান। পরে রাজু একটি শিশুকে কোলে করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা ছেলেধরা সন্দেহে ধাওয়া দিয়ে রাজুকে আটক করেন এবং জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গণপিটুনি দেন। তবে এর আগে মোটরসাইকেলে থাকা বাকি দুজন পালিয়ে যায়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় রাজুকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ দু’জনকে হেফাজতে নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...