• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের অভিযোগ এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ ঘর ভাড়া পরিশোধে অসহায় মায়ের মাথার চুল বিক্রি স্কুল শিক্ষকদের প্রাইভেট পড়ালেই এমপিও বাতিল হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত বিশ্বজুড়ে একযোগে ৫৯ হাজার পর্দায় মুক্তির অপেক্ষায় ‘রামায়ণ’ মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র সব শর্ত মানলেই খুলবে হরমুজ প্রণালী: ইরান জুলাই সনদ বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে: ডা. শফিকুর রহমান বন্ধ গোডাউনে মিলল অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ

বল নিয়ে খেলার সময় পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ময়মনসিংহের গৌরীপুরে খালের পাশে বল নিয়ে খেলার সময় পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে পৌর শহরের পূর্ব দাপুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই শিশুর নাম জুনাইদ (৩)। তিনি নেত্রকোনার পূর্বধলার হিরনপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। দীর্ঘদিন ধরে তার পরিবার গৌরীপুর পৌর শহরের পূর্ব দাপুনিয়া এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ বাসার পাশে একা বল নিয়ে খেলছিল জুনাইদ। খেলার একপর্যায়ে খালের পানিতে পড়ে যায় সে। কিছুক্ষণ পর জুনাইদকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে খালের পানিতে তার বলটি ভাসতে দেখে স্বজনদের সন্দেহ হয়।

এরপর খালের পানিতে নেমে শিশুটিকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, খালের পানিতে ডুবে এক শিশু মৃত্যুর খবর শুনেছি। তবে এ বিষয়ে কোনো অভিযোগ নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...