• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

নলছিটিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...
ঝালকাঠির নলছিটিতে পানিতে ডুবে সানজিদা আক্তার (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার রানাপাশা ইউনিয়নের ভেরনবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সানজিদা আক্তার ভেরনবাড়িয়া গ্রামের সোহেল হাওলাদারের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটির মা কবিতা বেগম তাকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের একটি ডোবার ধারে লাকড়ি সংগ্রহ করতে যান। এ সময় অসতর্কতাবশত সানজিদা ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ডোবা থেকে তাকে উদ্ধার করে দ্রুত নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শিশুর আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...