• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

আগৈলঝাড়ায় ওয়ার্ল্ড কনসার্নের আর্থিক সহায়তা পেল ১৮৯ শিক্ষার্থী

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ‘ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ-এর (FDCS) প্রজেক্টের উদ্যোগে বিভিন্ন স্কুল , কলেজের ও নার্সিং এর ১৮৯ জন শিক্ষার্থীর মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

গত ১৭ জুন (বুধবার) সকাল ১০টায় উপজেলার আস্কর ব্যাপ্টিস্ট চার্চে এক বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে এই সহায়তা প্রদান অনুষ্ঠানের সূচনা হয়।

“প্রতিটি ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া”—এই মূল লক্ষ্যকে সামনে রেখে ওয়ার্ল্ড কনসার্ন দীর্ঘদিন ধরে আর্থ-মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা সচল রাখতে এই আর্থিক অনুদান দেওয়া হয়।

সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে এসব কার্যক্রম বেগবান করতে অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বক্তব্য প্রদান করেন । একই সাথে মাদক প্রতিরোধ ও বাল্যবিয়ে রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। বক্তারা শিক্ষার্থীদের পড়ালেখায় আরও মনোযোগী হয়ে দেশের কল্যাণে অবদান রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস। অনুষ্ঠানটিনে আরো বক্তব্য রাখেন , রাজকুমার মন্ডল (ম্যানেজার, FDCS প্রজেক্ট)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...