• সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম

বরিশালে আ.লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বরিশাল নগরীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে মহানগর বিএনপি।

রোববার (২৯ নভেম্বর) রাতে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে উপস্থিত ছিলেন- গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারসহ মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে জনগণের ভোটাধিকার হরণ, দমন-পীড়ন ও নির্যাতনের মাধ্যমে দেশকে স্বৈরাচারী শাসনের দিকে ঠেলে দিয়েছিল। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি নেতাকর্মীরা দীর্ঘদিন নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। এখনো আওয়ামী লীগের বিভিন্ন অপতৎপরতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা দেশের গণতান্ত্রিক পরিবেশকে বাধাগ্রস্ত করছে।

বক্তারা আরও বলেন, দেশের জনগণ আর কোনো সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্র মেনে নেবে না। যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে বিএনপি নেতাকর্মীদের রাজপথে সজাগ থাকতে হবে। গণতন্ত্র, জনগণের অধিকার ও দেশের স্থিতিশীলতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...