
বিজয়ের মাস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। ১ ডিসেম্বর সমাবেশের মাধ্যমে মাসব্যাপী এই কর্মসূচির পরিকল্পনা রয়েছে দলটির। আর সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে, সমাবেশ কোথায় হবে এবং কখন হবে তার বিস্তারিত এখনও জানায়নি বিএনপি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন কর্মসূচির কথা জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, আপনার জানেন ইতমধ্যে আমরা মাসব্যাপী বিজয়ের মাস হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই মাসের উদ্বোধনী অনুষ্ঠানটি আমরা একটু বড় সমাবেশের মাধ্যমে শুরু করবে। আমরা আশা করছি আমাদের এই সমাবেশে আমাদের দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। সেই লক্ষ্যেই আজকে আমাদের প্রস্তুতি সভা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা বিশ্ব স্বীকৃত স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকারের দায়িত্ব পালনের জন্য মনোনীত হওয়ার পর সিদ্ধান্ত নিয়েছি বিজয়ের মাসকে আমরা এক তারিখ থেকেই পালন করা শুরু করব। সেই হিসাবে সরকারি সমস্ত কর্মসূচি প্রণয়ন হয়েছে। দলীয় ভিত্তিতে আমাদের সকল কর্মসূচি ঘোষিত হয়েছে। সেটা শুরু হবে ডিসেম্বরের এক তারিখ থেকে একটা গ্র্যান্ড রেলির মধ্য দিয়ে। তার আয়োজন উপলক্ষে আমাদের সকল নেতৃবৃন্দ সাংগঠনিক পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সেই কর্মসূচি সফল করার জন্য…।’
তিনি আরও বলেন, আমাদের নেতা দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী সেখানে অংশগ্রহণ করবেন, আমাদেরকে অনুপ্রাণিত করবেন এবং মর্যাদাবান করবেন।