প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৮, ২০২৬, ১:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৬, ৪:০৫ পি.এম
সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
সাতক্ষীরায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহরাব হোসেন ভুট্টো (৩০) নামে যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার তুজলপুর বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সোহরাব হোসেন ভুট্টো জেলার পাটকেলঘাটা থানার মির্জাপুরের নওয়াপাড়া গ্রামের বাবলু দফাদারের ছেলে।
সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউপির ৬নং ওয়ার্ড মেম্বার শরিফুল ইসলাম জানান, মধ্যরাতে ট্রান্সফরমার খুলে নিচে নামানোর সময় বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়। সকালে এলাকার কৃষকরা কাজে গিয়ে দেখেন ট্রান্সফরমার ও তার মরদেহ পড়ে আছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুর রহমান বলেন, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
Copyright © 2026 Boishakhi Bangla -বৈশাখী বাংলা. All rights reserved.