ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি নাছির উদ্দীন নাছির বলেছেন, ছাত্রলীগ ফিরে এলে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্যই ছাত্রশিবির এখন নীরব ভূমিকায় আছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।
এতে তিনি লেখেন, জুলাইয়ে ছাত্রশিবির যেমন নীরব ভূমিকায় ছিল; যদি লীগের পতন না হতো শিবিরের কোনো নেতাই ক্ষতিগ্রস্ত হতেন না। ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা থেকে একজন কর্মী পর্যন্ত নিজেদের নীরব ভূমিকার জন্য লীগের ছাড়পত্র পেয়ে সুবিধাজনক অবস্থান থাকতেন। সাদিক কায়েম ও এস এম ফরহাদরা হতেন হল ছাত্রলীগের নেতা।
এতে তিনি আরও লেখেন, ঠিক একইভাবে এখনও তারা নীরব ভূমিকা রাখছে; যদি লীগ ফিরে আসে তাহলে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। লীগের কাছে ধর্ণা দেবে যে, আপনাদের ফিরে আসতে আমরা কোনোরূপ বাধা দেইনি। তারপর লীগের ছায়াতলে নিরাপদে থাকবে। অপরাপর রাজনৈতিক সংগঠন ও ছাত্রসমাজ থেকে তাদের অবস্থান-কার্যক্রম ২৪-এর মতোই সুবিধাবাদী।