মাদারীপুরে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান সার্বিক ফিলিং স্টেশনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শহরের পাকদী এলাকায় মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের পাশে অবস্থিত ফিলিং স্টেশনটিতে এ হামলা চালায় একদল দুর্বৃত্ত।
খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সেখানে উপস্থিত হন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া ও পুলিশ সুপার ফজলে এলাহী।
মাদারীপুরের পুলিশ সুপার ফজলে এলাহী বলেন, একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে এই হামলা চালায়। তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।