মাদারীপুরে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। এ সময় ২০টির মতো ঘরবাড়ি ভাঙচুর-লুটপাট ও আগুন দেওয়া হয়। এছাড়াও একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের বাহেরান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
এরই সূত্র ধরে গত সোমবার দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এসময় কয়েকটি বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। বুধবার সকালে একাধিক ককটেল বিস্ফোরণের পর আবারও শুরু হয় দুইপক্ষের সংঘর্ষ। এছাড়াও স্থানীয় তামিম মাতুব্বরের বাড়িসহ প্রায় ২০টি বসতঘরে ভাঙচুর ও লুটপাটের পর আগুন দেওয়া হয়। এই ঘটনায় ৫ জন আহত হয়। তবে আহতদের নাম জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও পুলিশ। উত্তেজনা থাকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সামান্য বিষয় নিয়ে প্রায়ই সংঘর্ষে জড়াচ্ছে দুইপক্ষ। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যেই পুলিশের একাধিক টিম অপরাধীদের নামের তালিকা করে তাদের ধরতে কাজ শুরু করেছে।
ঘটনার পর থেকে মোশারফ ফকির ও বাচ্চু মোড়লের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।