প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ৪:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৬, ২:৪১ পি.এম
বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া
দেশের বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে এবার লঞ্চের ভাড়া বাড়ানো হয়েছে। প্রথম ১০০ কিলোমিটারের প্রতি কিলোমিটারে ২৩ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে। এ ছাড়া ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ভাড়া বাড়ানো হয়েছে ২০ পয়সা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠকের পর ভাড়া বাড়ানোর ঘোষণা দেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
এর আগে ২৩ সেপ্টেম্বর ডিজেলচালিত বাস ও মিনিবাসে কিলোমিটারপ্রতি ভাড়া ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।
সরকার আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। নতুন দামে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বেড়েছে। মূল্যবৃদ্ধির ফলে ডিজেলের দাম ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৬০ টাকা এবং পেট্রোলের দাম ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে।
Copyright © 2026 Boishakhi Bangla -বৈশাখী বাংলা. All rights reserved.