বরিশাল মহানগরসহ দক্ষিণ ও উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) রাতে কেন্দ্রীয় যুবদল দপ্তরের দায়িত্বে থাকা মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটিগুলোর কথা জানানো হয়।
ঘোষিত নতুন কমিটিতে বরিশাল মহানগর যুবদলের সভাপতির দায়িত্ব পেয়েছেন রিয়াজুর রহমান রিয়াজ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আরিফুর রহমান মুন্না।
মহানগর কমিটির সিনিয়র সহসভাপতি হিসেবে মনোনীত হয়েছেন তৌহিদুর রহমান তৌহিদ। এছাড়া সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আনিসুর রহমান আনিস।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন অহিদুল ইসলাম রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ রাজু খন্দকার এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মুশফিকুর রহমান অভি।
অন্যদিকে, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি নির্বাচিত হয়েছেন মো. হাবিবুল্লাহ এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে সৈয়দ আশরাফুল ইসলাম মাহফুজকে। এই কমিটির সিনিয়র সহসভাপতি হয়েছেন মো. বেলায়েত হোসেন, এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তারেক আল ইমরান এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. ইউসুফ খান রনি।
একই সাথে উত্তর জেলা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ কায়ছার আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আরিফুল ইসলাম জনি।