ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল “বিভাগীয় বাস্তবায়ন ও সমন্বয় কমিটি” গঠন করা হয়েছে।
বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ ও সমাজসেবা অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালফ্যামিলি কার্ড কর্মসূচি বরিশাল “বিভাগীয় বাস্তবায়ন ও সমন্বয় কমিটি” গঠনয়ের পরিচালক শাহ্ মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক স্মারক পত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এখানে বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ কে সভাপতি করে ১৫ সদস্যের “বিভাগীয় বাস্তবায়ন ও সমন্বয় কমিটি” গঠন করা হয়েছে।
ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন নীতিমালা ২০২৬ মোতাবেক ওই কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে। এছাড়া কমিটির বাকী ১৩ সদস্যের মধ্যে পর্যায়ক্রমে রয়েছেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), বরিশাল রেঞ্জ ডিআইজির প্রতিনিধি, স্বাস্থ্যের বরিশাল বিভাগীয় পরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল বিভাগের অতিরিক্ত পরিচালক, বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের অতিরিক্ত পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল বিভাগের উপ-পরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বরিশাল বিভাগের উপ-পরিচালক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর বরিশাল বিভাগের প্রোগ্রামার, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল (বিভাগীয় কমিশনার কর্তৃক মনোনীত), কেন্দ্রীয় মহিলা দলের সদস্য শামীমা আকবর (বিভাগীয় কমিশনার কর্তৃক মনোনীত) ও সমাজসেবা অধিদপ্তর বরিশাল বিভাগের পরিচালক।