প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৬, ২০২৬, ১২:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২৬, ৮:৪৩ পি.এম
চরমোনাই মাদ্রাসার বাৎসরিক মাহফিল উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত

মাদ্রাসার আসন্ন বাৎসরিক মাহফিল উপলক্ষ্যে আজ বুধবার (৪ নভেম্বর) বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ এর সভাপতিত্বে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাহফিলের সার্বিক নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, মুসল্লিদের নির্বিঘ্ন যাতায়াত এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর পারস্পরিক সমন্বয়ের বিষয়ে আলোচনা করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন বিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সিভিল সার্জন বরিশাল, এসআরবি, ডিজিএফআই, এনএসআই, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস,বিদ্যুৎ বিভাগ ও মাহফিল সংশ্লিষ্ট প্রতিনিধিবৃন্দ।
Copyright © 2026 Boishakhi Bangla -বৈশাখী বাংলা. All rights reserved.