সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আরও একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে তাকে এক তরুণীর সঙ্গে একটি হোটেলে প্রবেশ করতে দেখা যায়। ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, গাজী নজরুল ইসলাম প্রথমে হোটেলে প্রবেশ করে কাউন্টারে দায়িত্বরত ব্যক্তির সঙ্গে কথা বলেন। কিছুক্ষণ পর এক তরুণী হোটেলে প্রবেশ করে তার পাশে এসে দাঁড়ান। পরে কাউন্টারে থাকা ব্যক্তির ইশারায় তারা দুজন একটি কক্ষের দিকে এগিয়ে যান। কক্ষের বাইরে অবস্থানকালে তাদের কিছু মুহূর্ত সিসিটিভি ফুটেজে ধারণ হয়েছে।
তবে ভিডিওতে থাকা তরুণীর পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তিনি এমপি গাজী নজরুল ইসলামের দাবি করা দ্বিতীয় স্ত্রী মরিয়ম কিনা, সেটিও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
এর আগে এক তরুণীকে নিয়ে গাজী নজরুল ইসলামের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই সময় তিনি এবং তার পরিবারের পক্ষ থেকে ওই তরুণীকে তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করা হয়েছিল।