প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৫, ২০২৬, ৬:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৬, ২০২৬, ২:০২ এ.এম
খুলনায় এক যুবককে কুপিয়ে ও গলাকেটে হত্যা

খুলনার রূপসায় জয় ঢালি (৩০) নামের এক যুবককে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৫ আগস্ট) উপজেলার আইচগাতী ইউনিয়নের দুর্জনি মহল শহীদের মোড় এলাকায় রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জয় ঢালিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। হামলায় তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক জখম হয়। গলা ও পায়ে একাধিক কোপের চিহ্ন রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
গুরুতর আহত অবস্থায় জয়কে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলে স্থানীয়দের মধ্যে উত্তেজনাও দেখা দেয়।
রূপসা থানার ওসি আবদুর রাজ্জাক মীর জানান, নিহত জয় ঢালির শরীরের বিভিন্ন স্থানে বিশেষ করে গলা ও পায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Copyright © 2026 Boishakhi Bangla -বৈশাখী বাংলা. All rights reserved.